ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৌদির রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
X

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে শহরের বিভিন্ন এলাকা। বুধবার (১৮ নভেম্বর) কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিনে ইয়েমেনের হুথিদের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে। রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা জানান, কোনো সতর্কবার্তা ছাড়াই এমন বিস্ফোরণের শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণের সময় তার বাড়ির দরজাগুলো খুলে যায় এবং কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান তাৎক্ষণিকভাবে জানা না গেলেও স্থানীয় বাসিন্দারা রিয়াদের উত্তর-পূর্বাঞ্চলে বিমানবন্দরের কাছে ধোঁয়া উঠতে দেখেছেন।

বিস্ফোরণের কয়েক মিনিটের মধ্যেই সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুথিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র রিয়াদ অঞ্চল লক্ষ্য করে আসছিল। সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত করে ধ্বংস করেছে। এর আগে একই অঞ্চলের দিকে ছোড়া আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানায় জোটটি।

এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান, নাজরান ও খামিস মুশাইত এলাকায় আগাম সতর্কতা ব্যবস্থা চালু করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের সামরিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও তেল স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এর মধ্যেই রিয়াদে নতুন করে বিস্ফোরণের ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। দেশটিতে হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতে জড়িত এই জোটের বিরুদ্ধে গত জুলাই থেকে হামলার মাত্রা বেড়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত গ্রীষ্ম থেকে ইয়েমেনের সংঘাতে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ। ২০২২ সালে যুদ্ধবিরতির পর সংঘাত কিছুটা কমলেও গত জুলাই থেকে নতুন করে লড়াই শুরু হওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে।

সূত্র: এএফপি

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝