ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এমপিদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম আপডেট: ১৮.১১.২০২৬ ৫:২৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের কর্মসূচি রাজপথে থেকে রাজনৈতিকভাবে মোকাবিলার নির্দেশ; তৃণমূলে দলীয় কার্যক্রম জোরদার ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ

সংসদীয় দলের বৈঠকে দলের সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা তৎপরতা দেখা গেলে তা রাজপথে থেকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার নির্দেশনা দিয়েছেন তিনি। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং জনগণের সঙ্গে সংসদ সদস্যদের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে এসব নির্দেশনা দেন সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এ বৈঠক বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় নিয়মিত অবস্থান করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এলাকার মানুষের সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা সরাসরি শোনা এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার নির্দেশনা দেন।

সূত্র জানায়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সামগ্রিক নিরাপত্তার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি, সংগঠিত তৎপরতা কিংবা রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হলে তা মোকাবিলায় বিএনপির সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাজনৈতিকভাবে রাজপথে সক্রিয় থাকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সংসদীয় কার্যক্রমের পাশাপাশি নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে চান বিএনপির শীর্ষ নেতৃত্ব। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ, স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং দলীয় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যেই সংসদ সদস্যদের এলাকায় যাওয়ার এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে দেওয়া নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সংসদ সদস্যদের সংসদীয় দায়িত্বের পাশাপাশি নিজ নিজ এলাকায় রাজনৈতিক ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রম আরও বাড়বে বলে দলীয় সূত্র আশা করছে।

জেবি/এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝