ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এক ইনিংসে ৮ ডিসমিসালে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৩১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনে আটটি ডিসমিসাল করে নতুন এ কীর্তি গড়েন তিনি। এর মধ্যে ছয়টি ক্যাচ ও দুটি স্টাম্পিং রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ম্যাচের চতুর্থ দিনে মেহেদী হাসান মিরাজের বলে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে স্টাম্পিং করে বিশ্ব রেকর্ডটি নিজের করে নেন লিটন। এর আগে একই বোলারের বলে রায়ান রিকেলটনকেও স্টাম্পিং করেছিলেন তিনি।

এর আগে টেস্টের এক ইনিংসে উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ছিল সাতটি। যৌথভাবে এ রেকর্ডের মালিক ছিলেন পাঁচজন। তারা হলেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া ডা সিলভা।

এর আগে ম্যাচের তৃতীয় দিনে ছয়টি ক্যাচ নিয়ে বাংলাদেশের উইকেটকিপার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েছিলেন লিটন। হাসান মাহমুদের বলে চারটি এবং তাসকিন আহমেদের বলে দুটি ক্যাচ নেন তিনি। এর মধ্য দিয়ে মুশফিকুর রহিমের পাঁচটি ক্যাচের রেকর্ড ছাড়িয়ে যান লিটন। মুশফিকুর দুইবার এবং লিটন নিজেও এর আগে একবার পাঁচটি ক্যাচ নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন।

শুধু উইকেটের পেছনেই নয়, ব্যাট হাতেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন লিটন। বাংলাদেশের প্রথম ইনিংসে ১২০ রানের দুর্দান্ত শতক হাঁকান তিনি। তার ইনিংসের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ৪০০ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝