ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি মোতায়েন, সতর্ক অবস্থানে ইরানের সেনাবাহিনী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি পৌঁছানোর পর ইরানের সামরিক বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে হাতামি জানান, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র ও তাদের সমর্থকদের যেকোনো ভুল পদক্ষেপের জবাব আরও ‘বিধ্বংসী’ হবে বলে সতর্ক করেন তিনি।

তেহরান এমন শিক্ষা দেবে, যা সবার জন্য সতর্কবার্তা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন ইরানের সেনাপ্রধান।

সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর আগে থেকেই ওই অঞ্চলে অবস্থান করছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝