ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অনার ৬০০এস ৫জি-এর বিজ্ঞাপনে নিজের ছবি থেকেই ভিডিও তৈরির সুযোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:২৯ পিএম
X

স্মার্টফোনের প্রচারণায় নতুনত্ব আনতে অনার ৬০০এস ৫জি-এর জন্য ব্যতিক্রমী ডিজিটাল বিজ্ঞাপন তৈরি করেছে বাংলাদেশের বিজ্ঞাপন ও প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাডসেলেরেট টেকনোলজিস লিমিটেড। এ বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের প্রচারণার পাশাপাশি ব্যবহারকারীদের নিজের ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে ভিডিও তৈরির সুযোগ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপনটিতে নিজের একটি ছবি যুক্ত করে পছন্দমতো নির্দেশনা দিলেই তৈরি হবে পাঁচ সেকেন্ডের ভিডিও। ব্যবহারকারীরা চাইলে ভিডিওটি লম্বা (ভার্টিক্যাল) কিংবা আড়াআড়ি (হরাইজন্টাল)- দুই ফরম্যাটেই তৈরি করতে পারবেন। ভিডিও তৈরির পর সেটি দেখার পাশাপাশি ডাউনলোড করার সুবিধাও রয়েছে।

অনলাইন সংবাদমাধ্যমে বিজ্ঞাপনটি দুটি ফরম্যাটে প্রচার করা হচ্ছে। এর একটি ফ্লোটিং অ্যাড এবং অন্যটি ইমেজ ওভারলে অ্যাড। উভয় বিজ্ঞাপন থেকেই ব্যবহারকারীরা সরাসরি এআই ভিডিও তৈরির সুবিধা নিতে পারবেন।

অ্যাডসেলেরেট টেকনোলজিস লিমিটেড ডিজিটাল বিজ্ঞাপন, রিটেইল মার্কেটিং, ট্রেড মার্কেটিং ও আউটডোর বিজ্ঞাপনসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। প্রতিষ্ঠানটির তৈরি এ বিজ্ঞাপন প্রচলিত ডিজিটাল বিজ্ঞাপনের বাইরে গিয়ে ব্যবহারকারীদের অংশগ্রহণমূলক অভিজ্ঞতা দেওয়ার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, অনার ৬০০এস ৫জি স্মার্টফোনে রয়েছে ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচার। এর মাধ্যমে ছবি থেকে ভিডিও তৈরি ও সম্পাদনার পাশাপাশি ভয়েস কমান্ড বা কথার মাধ্যমে নির্দেশনা দেওয়ার সুযোগ রয়েছে। স্মার্টফোনটিতে দেওয়া বিশেষ এআই বাটনের সাহায্যে সহজেই বিভিন্ন এআই টুল ব্যবহার করা যাবে।

সম্প্রতি ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে অনার বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটি বাজারে আনে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নতুন স্মার্টফোন উন্মোচনের পাশাপাশি অনারের নতুন ব্র্যান্ড থিম সং প্রকাশ করা হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন জেফার, মাশা ও ফিরোজ জং। সংগীত পরিচালনা করেছেন রাতুল। থিম সংয়ের সঙ্গে এআই প্রযুক্তিতে তৈরি একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। এ ছাড়া তরুণদের সৃজনশীল কাজে এআই ব্যবহারে উৎসাহিত করতে আয়োজিত ‘এআই ক্রিয়েটরস ডেন’ প্রচারণার তিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

স্মার্টফোনটিতে রয়েছে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। প্রতিষ্ঠানের দাবি, একবার চার্জে ২১ ঘণ্টার বেশি ভিডিও দেখা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে। পাশাপাশি ১৫ ঘণ্টার বেশি সময় ভারী গেম খেলার সুবিধাও দেবে ফোনটি।

প্রযুক্তিগত দিক থেকে এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ প্রসেসর। রয়েছে ৮ জিবি র‍্যাম এবং অতিরিক্ত ১৬ জিবি র‍্যাম সম্প্রসারণের সুবিধা। পানি ও ধুলাবালু প্রতিরোধে ফোনটিতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং। কালো, সোনালি ও পার্পল- তিনটি রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৯৯৯ টাকা।

এআই প্রযুক্তিনির্ভর ফিচার, শক্তিশালী ব্যাটারি ও অংশগ্রহণমূলক ডিজিটাল বিজ্ঞাপনের সমন্বয়ে অনার ৬০০এস ৫জি-এর প্রচারণায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝