ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংককে ব্যাংক রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে।
ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

এ প্রক্রিয়ার আওতায় ব্যাংকটিতে প্রশাসক নিয়োগ, নতুন বিনিয়োগকারী যুক্ত করা, সম্পদ ও দায় স্থানান্তর, একীভূতকরণ বা অধিগ্রহণ এবং পুনঃমূলধনীকরণের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। প্রয়োজনে ব্যাংকটি অবসায়নের উদ্যোগও নেওয়া হতে পারে।

ব্যাংক রেজল্যুশন আইনের মূল উদ্দেশ্য হলো আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, জরুরি ব্যাংকিং সেবা সচল রাখা এবং একটি ব্যাংকের সংকট যাতে পুরো আর্থিক ব্যবস্থায় ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগ এ প্রক্রিয়া বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝