ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৫৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশের রপ্তানি ও বাণিজ্য সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তকরার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার(ডব্লিউটিও) ‘এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ)-ফেজ থ্রি’ প্রকল্পের আওতায় প্রণীত খসড়াকান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট (সিপিডি) চূড়ান্তকরণবিষয়ক সভায় তিনি এ নির্দেশনা দেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
 
সভায় জানানো হয়, এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা ও দেশের প্রতিযোগিতাসক্ষমতা বাড়াতে তিন বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় সাড়ে ৩ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৩৫ লাখডলার) তহবিল ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ২.৫ মিলিয়ন ডলার সাতটি অগ্রাধিকারখাতে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
 
সভায় ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত সচিব হাফিজুর রহমান খসড়া সিপিডির ওপরএকটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা  করেন। এতে দেশের বাণিজ্য ও রপ্তানি খাতের আধুনিকায়নে বেশ কিছুগুরুত্বপূর্ণ উদ্যোগের প্রস্তাব করা হয়।
 
প্রস্তাবিত উদ্যোগের মধ্যে রয়েছে রিয়েল-টাইমে আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ ও পূর্বাভাস দিতে কৃত্রিমবুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ‘মার্কেট ইন্টেলিজেন্স সিস্টেম’ গড়ে তোলা, প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের সক্ষমতা বৃদ্ধি, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশনকমিটির কার্যক্রম আরও শক্তিশালী করা।
 
এ ছাড়া পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) সংক্রান্ত কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক তৈরি, কার্বন মার্কেটপলিসি প্রণয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা বাড়াতে সরকারি কর্মকর্তা ওসংশ্লিষ্ট বেসরকারি ব্যক্তিবর্গের প্রশিক্ষণের বিষয়টি সভায় বিস্তারিত আলোচনা হয়।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানি খাতকে আরও সক্ষম ও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রস্তাবিত উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবমন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে দ্রুততম সময়ে খসড়া কর্মপরিকল্পনাটি চূড়ান্ত করেপ্রকল্প প্রণয়ন করতে হবে।
 
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্পসংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝