ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকায় হচ্ছে আরও একটি সরকারি মেডিকেল কলেজ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:১৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। বিএনপি সরকার গঠনের পর এ নিয়ে তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হলো।


নতুন তিনটি যুক্ত হলে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াবে ৪০টি। এ ছাড়া দেশে বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ৭৩টি।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ বিষয়ে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


এর আগে বিএনপি সরকার গঠনের পর ঠাকুরগাঁও ও নরসিংদীতে আরও দুটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হয়।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝