সারাদেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১৪ জন।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৮ জন। হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ২৯২ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯ জন।
হাম উপসর্গে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি (৬ জন)।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী ২ লাখ ৪৮ হাজার ৬০ জন।
মোট নিশ্চিত হাম রোগী ২৫,২৬৯ জন। মোট ভর্তি রোগীর সংখ্যা ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন।
হাসপাতাল থেকে মোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ লাখ ১২ হাজার ৪০২ জন। মোট সন্দেহজনক মৃত্যু হয় ১ হাজার ২০৯ জন (যার মধ্যে মোট নিশ্চিত হাম রোগে মৃত্যু ১০৫)।
টিআই