ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইনসাফ বারাকাহ হাসপাতালে ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম
X

বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে রাজধানীর ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৩০০ জন সাধারণ মানুষ ও রোগী চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ নেন।

ক্যাম্পে হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগী দেখেন। পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইউরোলজিস্ট ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. এম. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এম. রুহুল আমিন এবং হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ আফজালুল করিম। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কনসালট্যান্ট, চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শায়দাহ উল্লাহ, ডা. তাহমিনা ফেরদৌসী, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. গোলাম হাফিজ, সহযোগী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান (অব.) এবং মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মনির হোসেন সোহেলসহ হাসপাতালের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা।

অনুষ্ঠানে প্রফেসর ডা. এম. ফখরুল ইসলাম বলেন, নভেম্বর মাসে পালিত তিনটি গুরুত্বপূর্ণ দিবসকে সামনে রেখে ১৪ নভেম্বর এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ডায়াবেটিস সময়মতো নিয়ন্ত্রণ করা না হলে শরীরের বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি হতে পারে। অন্যদিকে, বক্ষব্যাধি ও শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধে সচেতনতা এবং বিশুদ্ধ পরিবেশ জরুরি। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্যও প্রয়োজন যথাযথ যত্ন, পুষ্টি ও সুস্থ পরিবেশ।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাসপাতালটি নিয়মিত এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজন করে।

ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখা, র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) পরীক্ষা এবং রক্তচাপ পরিমাপের ব্যবস্থা ছিল। এ ছাড়া প্যাথলজিক্যাল পরীক্ষায় ৫০ শতাংশ এবং অন্যান্য পরীক্ষায় ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়। পাশাপাশি ১ হাজার টাকায় বিশেষ প্যাকেজে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ রাখা হয়।

এসএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝