দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৩ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, খুলনা বিভাগে ১৬০ জন, বরিশাল বিভাগে ১৪৭ জন, রাজশাহী বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৭৬ জন এবং সিলেট বিভাগে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে মারা গেছেন ২৩৮ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে আটজন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।