ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হামের উপসর্গ শনাক্ত হয়েছে এক হাজার ৩৮৪ শিশুর শরীরে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে। এছাড়া মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ৮৮০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে এক হাজার ২৬৯ জন রোগী ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৩০৪ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ২১ লাখ ৮ হাজার ৭৫ জন হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ২০ লাখ ৯ হাজার ২০৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মোট চারজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সিলেট বিভাগেই মারা গেছে দুইজন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ১৯৪ জনের সন্দেহজনক মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যার মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝