ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ পিএম
X

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুরে একটি চালকলের গুদাম থেকে ২২ হাজার ২০কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার স্বরুপপুর মোড় এলাকার ওই চালকলে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।


মঙ্গলবার (১৭নভেম্বর) অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ইউএনও মানজুরা মুশাররফ।


জানা যায়, খাদ্য অধিদপ্তরের লোগো থাকা ৩০ কেজি ওজনের ৭শত ৩৪ বস্তা (২২ হাজার ২০ কেজি) চাল শরিফপুর মোড়ের দক্ষিণ পাশের চাল কলের একটি গুদাম ঘরে মজুদ করে রাখে মিলন নামের এক ব্যক্তি। বিষয়টি ডিজিএফআই জানার পর উপজেলা প্রশাসনকে অবগত করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ অভিযান পরিচালনা করেন। এ সময় চালের মালিক চৌমাশিয়া মোড় (নওহাটা) এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মিলনের নামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে নিয়মিত মামলার নির্দেশ দেন। সেই সাথে চালগুলো জব্দ করা হয়। 


সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বলেন, চালগুলো জব্দ করা হয়েছে এবং উপজেলা খাদ্য অফিসকে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। 


সুদাম চন্দ্র/টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝