ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মোহাম্মদপুরে ডিসি অফিসসহ ৫ স্থানে ককটেল বিস্ফোরণ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট এলাকায় প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাত ৯টা ৪০ মিনিটের দিকে আসাদগেট এলাকায় এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে ককটেল নিক্ষেপ করা হয়।


এ ছাড়া বসিলায় র‍্যাব-২ কার্যালয় ও রেসিডেনশিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।


তিনি জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী এলাকা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।


এদিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করেন।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝