ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে জনগণ: রিজভী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:২৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো বিদেশি শক্তি নয়, এ দেশের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের অধিকার একমাত্র জনগণের। কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিয়ন্ত্রণ করতে পারবে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শাখা ছাত্রদল আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, জাতীয় ঐক্য, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই এ দিনের মূল চেতনা। অন্যায়, স্বৈরশাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের সাহস জোগায় এই চেতনা। দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিশ্চিত করাও এর অন্যতম অঙ্গীকার।

এইচসি/এসএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝