ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেশে কিডনি রোগী ৩ কোটি ৮০ লাখ, সংসদে জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ পিএম
X

দেশে বর্তমানে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কিডনি রোগে আক্রান্ত, যা মোট জনসংখ্যার প্রায় ২২ শতাংশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের অনুপস্থিতিতে প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী।

প্রশ্নে সংসদ সদস্য মো. আব্দুল আলীম জানতে চান, দেশে কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ অবস্থায় কিডনি রোগের উৎপত্তি রোধ এবং রোগটির কারণ সম্পর্কে জনগণকে সচেতন করতে সরকার কী ধরনের পদক্ষেপ নেবে।

জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, দেশে কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এ রোগের কারণ ও প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, এ লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ করা হচ্ছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বাস্থ্যশিক্ষা দেওয়ার মাধ্যমেও কিডনি রোগের কারণ, ঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতন করা হচ্ছে।

সংসদে দেওয়া এ তথ্য অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য একটি অংশ কিডনি রোগের ঝুঁকি বা আক্রান্তের তালিকায় রয়েছে বলে জানানো হয়েছে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝