রাজধানীর কাফরুলে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল নিয়ে বাড়িটির সামনে আসে। পরে তারা বাড়িতে প্রবেশ করে নিচতলার গ্যারেজে ভাঙচুর চালায় এবং সেখানে আগুন ধরিয়ে দেয়।
এ সময় হামলাকারীরা বাড়ির নিচতলায় থাকা কেয়ারটেকারের কক্ষেও ভাঙচুর চালায়। পাশাপাশি গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও একটি সোফায় আগুন দেওয়া হয়। এতে সেগুলো পুড়ে যায়।
পরে স্থানীয়দের চেষ্টায় প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরএন