ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বোয়েসেলের হাতে ১১০৩ ডিমান্ড লেটার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:২৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ লক্ষ্যে এখন পর্যন্ত ১ হাজার ১০৩টি চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পেয়েছে সংস্থাটি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এসব চাহিদাপত্র পাওয়া গেছে। এর আগে ৫৬৮টি চাহিদাপত্র পাওয়ার কথা জানানো হয়েছিল। নতুন চাহিদাপত্র যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে ১ হাজার ১০৩টিতে দাঁড়িয়েছে।

এ উদ্যোগের আওতায় কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার জন্য কোনো অভিবাসন ব্যয় বহন করতে হবে না। কর্মীদের যাতায়াতসহ অভিবাসনসংক্রান্ত নির্ধারিত ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। অন্যদিকে বোয়েসেল কর্মীদের কাছ থেকে কোনো সার্ভিস চার্জ বা অভিবাসন ব্যয় নেবে না।

প্রাথমিকভাবে মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানে ১১২ জন কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য অনলাইন অটোমেশন ও কর্মী বাছাই কার্যক্রম চলছে।

সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্নের পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সত্যায়ন পাওয়ার পর ধাপে ধাপে কর্মীদের পাঠানো হবে।

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি অভিবাসন ব্যয়ের চাপ থেকেও মুক্তি পাবেন নির্বাচিত কর্মীরা।

তবে ১০ হাজার কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে চাহিদাপত্র অনুযায়ী নিয়োগ ও বাছাই কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝