ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মজুরি বৃদ্ধির দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:৪১ পিএম
X

মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাভারের উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিকেল ৩টা ৪০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শ্রমিকেরা মহাসড়কে অবস্থান করছিলেন। এ সময় তাঁরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ জানান, মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝