ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হরমুজে আমিরাতের জাহাজে হামলায় ১১ ক্রু আহত, নিখোঁজ একজন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালি অতিক্রমের সময় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) একটি জাহাজ হামলার শিকার হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনায় জাহাজটির ১১ জন ক্রু আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। বুধবার কোম্পানিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে এডিএনওসি জানায়, হামলার পর জাহাজের বাকি ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজ ক্রুর সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চলছে।

তবে হামলার শিকার জাহাজটির নাম, হামলার ধরন কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

এদিকে, ওমানের জরুরি সাড়া প্রদানকারী কর্তৃপক্ষ জানিয়েছে, পানামার পতাকাবাহী এলপিজিবাহী ট্যাংকার 'তারা গ্যাস' থেকে ২৪ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ একজনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। জাহাজটিতে লাগা আগুন নেভানোর চেষ্টাও চলছে।

সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় কোনো বস্তু আঘাত হানার পর ট্যাংকারটির ক্রুরা জাহাজ ছেড়ে যান। তবে এডিএনওসি তাদের আক্রান্ত জাহাজটির সঙ্গে 'তারা গ্যাস'-এর কোনো সম্পর্ক নিশ্চিত করেনি।

চলতি মাসে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বেড়েছে। গুরুত্বপূর্ণ এ জলপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানি এবং আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝