ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে আগুন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম
X

ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে আগুন জ্বালানো, টায়ার পোড়ানো এবং পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে তালাবদ্ধ বিএমএফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির ইঞ্জিন কভার, স্টিয়ারিংসহ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বাসশ্রমিকরা জানালার কাচ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ছাড়া রাত ৭টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা ও খাঞ্জাপুর ফকির বাড়ি এলাকায় মহাসড়কে টায়ার জ্বালানো হয়। একই রাতে মহাসড়কে গাছ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি রফিকুল ইসলাম জানান, তিনি এখনো এমন কোনো ঘটনার খবর পাননি। অন্যদিকে, জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝