মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সফল করার লক্ষ্যে এ মিছিল ও শক্তি প্রদর্শন করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পদ্মা সেতু সংলগ্ন এলাকায় মনোয়ার বেপারী ও দুলাল বেপারীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, লিটন ভাইয়ের জন্য শিবচর ধন্য’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি পদ্মা সেতু এলাকার সড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় সড়ক বন্ধ করে দেওয়ার কথাও বলেন তারা বলে দাবি স্থানীয়দের।
এসএস