গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তুরাগ নদে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি নৌ-পুলিশকে জানানো হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩৩ থেকে ৩৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
নৌ-পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরএন