ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি আমদানিনির্ভরতা কমাবে'
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
X

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

 এই অর্জনকে বাংলাদেশের জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম।  

সংস্থাটির মতে, পারমাণবিক বিদ্যুৎ দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আমদানিনির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে এবং উৎপাদিত প্রথম মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে প্রবেশ করেছে।   এ সময় রিয়্যাক্টরটি তার নির্ধারিত ক্ষমতার ৪০ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে, জেনারেটরের উৎপাদন ৩৭০ মেগাওয়াটে উন্নীত হয়েছে।  

রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বলেন, বাংলাদেশ একটি নির্ভরযোগ্য, স্থিতিশীল ও পরিবেশবান্ধব জ্বালানির উৎস পাবে। ফলে হাইড্রোকার্বন আমদানির ওপর জাতীয় জ্বালানি খাতের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তিনি আরও বলেন, পারমাণবিক শক্তি বাংলাদেশকে উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকার দেবে। পাশাপাশি দেশের প্রকৌশল শিক্ষার উন্নয়ন ও বৈজ্ঞানিক গবেষণার প্রসারেও সহায়তা করবে।   এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা ও জ্ঞানভিত্তিক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।  লিখাচেভের ভাষ্য, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়া রাশিয়া ও রোসাটমের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন। 

এটি বৈশ্বিক পারমাণবিক প্রযুক্তির বাজারে রাশিয়ার নেতৃত্বের সক্ষমতাকে তুলে ধরে।  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় নতুন একটি প্রযুক্তির সংযোজন ঘটল। পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি চালু হলে দেশের বিদ্যুৎ সরবরাহ ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

  টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝