ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম
X

দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা যুবদলের ব্যানারে আয়োজিত মিছিলটি শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়।

জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে মিছিলে অংশ নেন যুবদল নেতা সোহরাব হোসেন ভুলু, আবদুল মালেক, হাসান মাহমুদ ইব্রাহিম, আবদুল্লাহ আল মামুন, ফয়েজ আহমেদ, আবদুর রহমান, জাকির হোসেন ও জাহাঙ্গীর আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছেন তারা। এ সময়ে তাদের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

তারা আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।

আরএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝