ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাস্তায় ফেলে নারী পোশাককর্মীকে ৩০ সেকেন্ডে ২৯ বার কোপ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের রূপনগরে এক যুবকের অতর্কিত হামলায় নুপুর নামে এক নারী গার্মেন্টস শ্রমিক গুরুতর আহত হয়েছেন। দুপুরের খাবারের বিরতিতে বাসায় ফেরার পথে পেছন থেকে ওই যুবক তার ওপর হামলা চালায়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রূপনগর থানাধীন শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, একসঙ্গে কয়েকজন নারী শ্রমিক হেঁটে যাচ্ছিলেন। আকস্মিকভাবে পেছন থেকে ওই যুবক এক নারীকে কোপাতে শুরু করেন। কয়েকটি কোপের পর ওই নারী সড়কে লুটিয়ে পড়লেও সেই যুবক অনবরত আঘাত করতেই থাকে। এসময় দুজন এগিয়ে আসলেও পরক্ষণে সরে যান। আর পাশ থেকে পুরো ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন কয়েকজন।

পুলিশ বলছে, শ্রমিক অসন্তোষ চলাকালে রাজধানীর মিরপুরে ‘ব্যক্তিগত দ্বন্দ্বের’ জেরে একটি পোশাক কারখানার ওই নারীকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। বর্তমানে ওই নারী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলামের দাবি, ‘রাইজিং গ্রুপের একটি কারখানায় নুপুর কাজ করেন। তার সঙ্গে একই কারখানায় রায়হান নামের ওই হামলাকারীও কাজ করতেন। তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই প্রেমঘটিত বিষয় নিয়ে বিচ্ছেদ বা কোন সমস্যা থেকে রায়হান নুপুরের ওপর হামলা চালায়। রায়হানকে গ্রেফতার করা হয়েছে। নুপুর চিকিৎসাধীন আছে। প্রাথমিকভাবে আমরা মনে করছি এটা প্রেম-ভালোবাসার ঘটনা, এটা নিয়ে গুজব ছড়ানোর কিছু নেই।’

এর আগে বুধবার নারী শ্রমিকদের ‘লাঞ্ছিত’ করার অভিযোগকে কেন্দ্র করে কাফরুল এলাকায় লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে পোশাকশ্রমিক ও স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পুলিশ বলেছে, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদের বের করে নিয়ে আসেন তারা।

ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বেলা ১২টা ৫৬ মিনিটের দিকে একটি গলির ভেতর রাস্তার পাশে শিশুরা বসে খেলা করছিল এবং স্বাভাবিকভাবে পথচারী ও ভ্যানগাড়ি চলাচল করছিল। হঠাৎ করেই এক ব্যক্তি হাতে ধারালো অস্ত্র (দা বা চাপাতি) নিয়ে অতর্কিতভাবে এক নারীর ওপর চড়াও হন। ওই নারী মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী তাকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। এ সময় আশপাশের লোকজনকে দ্রুত দূরে সরে যেতে দেখা যায়। পরে ওই ব্যক্তি অস্ত্র হাতে ঘটনাস্থল ত্যাগ করেন।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝