গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৩৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৭৬ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ১৭৩ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৫৮ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৮৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৭৮৬ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ৩৮৯ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কেউ মারা যাননি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
এসএস