গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের থানাপাড়া এলাকায় আরাফ ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী স্লোগান দিয়ে কার্যালয়ে হামলা চালান। পরে আসবাবপত্র ও অন্যান্য মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় ক্লিনিকের রোগীরা অন্যত্র চলে যান।
এদিকে, একই রাতে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নে জামায়াত সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকানে ভাঙচুর করা হয়। পাশাপাশি রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।