📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী: পার্বত্য প্রতিমন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:১৮ পিএম
X Advertisement

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু প্রতিশ্রুতি দেন না, তা বাস্তবায়ন করে দেশের মানুষকে দেখিয়ে দিচ্ছেন। সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, হয়েছে শুধু লুটপাট।

মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারীতে সরকার ঘোষিত পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে চারা বিতরণ, চারা রোপণ, হালদা নদীর নিবন্ধিত জেলেদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, কৃষি বিভাগের আমন প্রণোদনা এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে বেলা দেড়টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, সমাজসেবা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি প্রথমে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

ইউএন/আরএন
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: online@dailyobserverbd.com mailobserverbd@gmail.com
🔝