ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:৫৭ পিএম
X
Advertisement

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৯ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের মোট ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আতিককে ১০ হাজার টাকা এবং জাকারিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি সাতজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উত্তর বাজার এলাকার মনু মিয়ার ছেলে সজিব মিয়া (২০), উত্তর মনিকুড়া গ্রামের সুলতানের ছেলে ইব্রাহীম (২৪), একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাকির হোসেন (২৩), সংড়া বাজার এলাকার বাদল মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৯), মনিকুড়া গ্রামের কাশেমের ছেলে সরোয়ার (২৬), লক্ষিকুড়া গ্রামের মতিনের ছেলে মাসুদ (৩০), একই গ্রামের শামসুলের ছেলে রাসেল (৪৫), মৃত হোসেন আলীর ছেলে আকিকুল (৩৯) এবং পশ্চিম গোবরাকুড়া গ্রামের তারা মিয়ার ছেলে জাকারিয়া (২৭)।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সাজাপ্রাপ্ত সবাই হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

জেডি

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement