ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মেসির রেকর্ড গড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:০৬ এএম আপডেট: ২৩.০৬.২০২৬ ৮:০৮ পিএম
X

লিওনেল মেসির জোড়া গোলে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। সোমবার (২২ জুন) গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি। তবে অস্ট্রিয়ার গোলরক্ষকের বাধায় সেই সুযোগ হাতছাড়া হয়।

পেনাল্টি মিস করলেও ম্যাচে নিজের প্রভাব ধরে রাখেন মেসি। প্রথমার্ধের ৩৮তম মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন তিনি। গোলের পর আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা, যদিও প্রথমার্ধে আর গোলের দেখা মেলেনি।

বিরতির পরও বলের দখল ও আক্রমণে আধিপত্য বজায় রাখে লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের যোগ করা সময়ে আবারও জালে বল জড়ান মেসি। তার দ্বিতীয় গোলেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান আরও মজবুত করেছে আর্জেন্টিনা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। ফলে শেষ ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বের টিকিটের খুব কাছাকাছি পৌঁছে গেছে দক্ষিণ আমেরিকার দলটি।

অন্যদিকে, প্রথম ম্যাচে জয় পাওয়া অস্ট্রিয়া দ্বিতীয় ম্যাচে হেরে গ্রুপে কঠিন সমীকরণের মুখে পড়েছে। শেষ ম্যাচে জয় ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ খোলা নেই।

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলা আর্জেন্টিনা এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝