ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে যা ঘটেছে, তাতে আমি ব্যথিত: স্পেন কোচ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:১৬ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

একমাসের বেশি হয়ে গেল, নিউইয়র্কের নিউজার্সি মেট লাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিল স্পেন। বিশ্বজয়ের রোমাঞ্চকর অনুভূতি খেলোয়াড়দের মনে এখনও সতেজ। সেই আনন্দটা ক্লাবের ভক্ত-সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলেন তিন খেলোয়াড়! সেখানেই এমন ঘটনা ঘটল, যা ব্যথিত করেছে স্পেন কোচকে।

স্প্যানিশ ক্রীড়াজগতের সবশেষ অবস্থা নিয়ে স্প্যানিশ জাতীয় রেডিও-র সঙ্গে আলাপ করছিলেন লুইস দে লা ফুয়েন্তে।সেখানেই জানতে চাওয়া হয় বিলবাওয়ে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে। লা লিগায় সেভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল অ্যাথলেটিক বিলবাও। ক্লাবটির হয়ে খেলছেন লাপোর্তে, নিকো উইলিয়ামস ও উনাই সিমন। তিনজনই ২০২৬ বিশ্বকাপ জিতেছেন। সান মেমেসে ঘরের দর্শকদের সঙ্গে ট্রফি জয়ের আনন্দ  ভাগাভাগি করতে গিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন তারা।


স্টেডিয়ামের দর্শকরা অপ্রত্যাশিতভাবে দুয়ো দিতে থাকে তাদের। এনিয়ে দে লা ফুয়েন্তে পরিষ্কার করে বললেন, ‘সান মেমেসে দুয়োধ্বনি দেওয়ার ঘটনায় আমার খুব খারাপ লেগেছে।’ তার মতে, এমন প্রতিক্রিয়া স্পেনের বিশ্বকাপ জয় কিংবা সেই জয় এনে দেওয়া খেলোয়াড়দের প্রতি কোনো সম্মান বয়ে আনে না। কোচ মনে করিয়ে দেন, এই তিন জন বিলবাওয়ের ঘরের ছেলে, তাদেরই লেজামা অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন।

২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে স্পেনে। ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দল হিসেবে তারা টানা দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ পাবে। এনিয়ে কোচ বললেন, ‘স্বাগতিক দেশ হিসেবে অনেক সম্ভাবনা আছে। আমিও চাই ফাইনাল আমাদের দেশেই অনুষ্ঠিত হোক।’

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝