ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কাপ্তাইয়ে উদ্ধার হওয়া সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন বনে অবমুক্ত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৩৫ পিএম
X
Advertisement

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মুসলিম পাড়া এলাকার একটি বাসা থেকে সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন (অজগর) উদ্ধার করা হয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চিৎমরম ইউনিয়নের প্রকৃতির দল ৭ ফুট দৈর্ঘ্যের রেটিকুলেটেড পাইথনটি উদ্ধার করে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় উদ্ধার করা পাইথনটি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে আনা হয়।

পরে রেঞ্জ কর্মকর্তা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের কর্মকর্তাদের সমন্বয়ে দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় পাইথনটিকে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান জানান, চিৎমরম মুসলিম পাড়ার একটি বাসা থেকে সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথনটি উদ্ধার করে কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে আনা হলে পরে সেটিকে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়। তিনি আরও জানান, গত দেড় মাসে প্রায় ১৮টি সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর কর্মকর্তা বকুল তঞ্চঙ্গ্যা জানান, জীববৈচিত্র্য সংরক্ষণে চিৎমরম ইউনিয়নের প্রকৃতির দল সংকটাপন্ন পাইথনটি উদ্ধার করে দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জে হস্তান্তর করে। পরে উদ্ধারকৃত রেটিকুলেটেড পাইথনটি নিরাপদে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

এ সময় কাপ্তাই বিট কর্মকর্তা সুলতানুল আজিম, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, বনপ্রহরী অরবিন্দু এবং প্রকৃতির দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement