ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দোহারে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:২১ পিএম আপডেট: ২৩.০৬.২০২৬ ১০:৩৩ পিএম
X
Advertisement

ঢাকার দোহার উপজেলায় মায়ের সাথে অভিমান করে স্বর্না আক্তার (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার সকালে উপজেলার লটাখোলা বিলেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বর্না আক্তার প্রবাসী মো. শরিফ ও মুক্তি দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া এবং পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে স্বর্নার সাথে তার মায়ের কথা কাটাকাটি হয়। এরই জেরে আজ সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে নিজ ঘরের ভেতরে স্বর্না গলায় ফাঁস দেয় ।  ঘটনার পর বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। তারা তাৎক্ষণিকভাবে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দোহার থানা পুলিশ হাসপাতাল যান এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

দোহার থানা ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এআরএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement