ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৪১ পিএম
X
Advertisement

জয়পুরহাটের আক্কেলপুর ও পাঁচবিবি উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। পাঁচবিবিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাশেদুল ইসলাম জনি (৪২) নামের এক ব্যক্তি নিহত হন। অপরদিকে, আক্কেলপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে পৃথক এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাঁচবিবিতে নিহত রাশেদুল ইসলাম জনি (৪২) উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে পাঁচবিবি বাসস্ট্যান্ডে ভাগনাকে নিতে যাচ্ছিলেন। পরে সেখান থেকে পাঁচমাথা মোড়ের দিকে যাওয়ার সময় তিনি রাস্তায় পিছলে পড়ে যান। এ সময় হিলি থেকে আসা একটি মালবাহী ট্রাকের পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, রাশেদুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে, আক্কেলপুর রেলস্টেশন এলাকায় চিলাহাটি-গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।


এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement