ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সংসদ অধিবেশনের চেয়ে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই: স্পিকার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:৪৯ পিএম আপডেট: ২৪.০৬.২০২৬ ১২:১০ পিএম
X
Advertisement

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, কোনো রাষ্ট্রীয় কাজই সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সর্বোচ্চ গুরুত্ব বহন করে।

মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার উত্থাপিত মন্ত্রীদের অনুপস্থিতির প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

স্পিকার বলেন, বাজেট অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সংসদ সদস্যরা বক্তব্য দেন। তাই সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিত থেকে এসব বক্তব্য শোনা এবং সম্ভব হলে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

চিফ হুইপকে উদ্দেশ করে স্পিকার বলেন, ‘আপনি মন্ত্রীদের বলবেন, তারা যেন সংসদে যথাসময়ে উপস্থিত থাকেন। সংসদ সদস্যরা যেসব বক্তব্য দেন, তার মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয়গুলো তারা যেন অন্তত শুনেন এবং সম্ভব হলে সেগুলোর প্রতিকার করার চেষ্টা করেন।’

পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, সংসদকে প্রাণবন্ত রাখতে শুরু থেকেই তিনি স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, যে মন্ত্রণালয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি কক্ষে উপস্থিত থাকেন না।

তিনি বলেন, ‘সংসদ সদস্যদের কথাগুলো তাদের নিজের কানে সরাসরি শোনা দরকার। বিশেষ করে মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যদের অনেক সময় দেখা যায়, যে মন্ত্রণালয় সম্পর্কে আলোচনা হচ্ছে, সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ এখানে উপস্থিত নেই।’

এ ধরনের অনুপস্থিতি সংসদের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে স্পিকার বলেন, বিষয়টি আগের দিনও আলোচনায় এসেছিল। তখন সরকারদলীয় চিফ হুইপ জানিয়েছিলেন, মন্ত্রীরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। তবে সংসদ অধিবেশনের গুরুত্ব পুনর্ব্যক্ত করে তিনি মন্ত্রীদের নিয়মিত উপস্থিত থাকার আহ্বান জানান।

সোয়া ৩টার দিকে দেখা যায়, সরকারি দলের প্রথম সারিতে স্থানীয় সরকারমন্ত্রী, সমাজকল্যাণমন্ত্রীসহ ছয়জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। মন্ত্রীদের মধ্যে আইনমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, কৃষিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী সংসদ কক্ষে উপস্থিত ছিলেন। পরে যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সাড়ে ৩টা পর্যন্ত অধিবেশনে যোগ দেননি অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। এ সময় বিরোধী দলের প্রথম সারিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে রাষ্ট্রীয় সফরে চীনে রয়েছেন। এর আগে তিনি মালয়েশিয়া সফর করেন। সেখানে তার সফরসঙ্গী হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement