ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পিরোজপুরে ১ লাখ ৩০ হাজার চিংড়ির রেণু পোনা জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:২৭ পিএম
X
Advertisement

পিরোজপুরের ভান্ডারিয়ায় অবৈধভাবে পাচারকালে ১ লাখ ৩০ হাজার গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে রেণু পোনা পরিবহনের দায়ে তিনজনকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার রাতভর ভান্ডারিয়া ওভারব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান।

অভিযান সূত্রে জানা যায়, রাত ২টার দিকে একটি মোটরসাইকেল তল্লাশি করে ৩০ হাজার রেণু পোনাসহ মো. ফিরোজ ও মো. হানিফ ফরাজী নামে দুজনকে আটক করা হয়। পরে সকাল ৭টার দিকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আরও ১ লাখ রেণু পোনাসহ মো. নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।

তারা বরগুনা, পাথরঘাটা ও মঠবাড়িয়াসহ উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে এসব রেণু পোনা পাচার করছিলেন।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মো. নজরুল ইসলামকে ১ লাখ টাকা এবং মো. ফিরোজ ও মো. হানিফ ফরাজীকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দকৃত রেণু পোনাগুলো ভান্ডারিয়া উপজেলার পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, নির্বিচারে রেণু পোনা আহরণের ফলে নদ-নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement