ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা
বোয়ালখালীতে ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ আটক ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:১১ পিএম
X
Advertisement

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তসলিম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে বোয়ালখালী থানার আকুবদন্ডি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-৭-এর একটি আভিযানিক দল।

অভিযানের সময় সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তসলিমকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

আটক তসলিম বোয়ালখালী উপজেলার সৈয়দপুর এলাকার বাসিন্দা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাঁকে বোয়ালখালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

-টিএস/ তাওহীদ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement