ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফরিদপুরে ট্রাকচাপায় মা-ছেলে নিহত, হাসপাতালে ৬ জন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৪৯ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষের পর বালুবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ইজিবাইকে থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের সুমি বেগম (৩২) ও তাঁর সাত বছর বয়সী ছেলে শাওন। আহতদের মধ্যে সুমি বেগমের স্বামী পলাশও রয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর থেকে একটি বালুবোঝাই ট্রাক কানাইপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ট্রাকের একটি চাকা বিস্ফোরিত হলে সেটি মহাসড়কে উল্টে যায়। এ সময় একটি প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইক ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে প্রাইভেটকারটির একাংশ দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকটি বালু ও ট্রাকের নিচে চাপা পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইক থেকে তিনজন এবং প্রাইভেটকার থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমি বেগম ও তাঁর ছেলে শাওনকে মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement