ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দৌলতদিয়ায় পদ্মায় গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নুর আমিন ফকির নামে আট বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ অভিযান চালাচ্ছে।

নিখোঁজ নুর আমিন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারপাড়ার রেজাউল ফকিরের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। পরিবারের সদস্যরা জানান, নুর আমিন সাঁতার জানত না।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, শুক্রবার দুপুরে দৌলতদিয়ার ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি একটি স্থানে নুর আমিনসহ তিন শিশু গোসল করতে নামে। ওই স্থানে পানির গভীরতা বেশি ছিল না। তবে হঠাৎ নুর আমিন পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। তবে এখনো শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দেওয়ান সোহেল রানা জানান, মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে শিশুটিকে উদ্ধারে কাজ করছে। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement