ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:৫৬ পিএম
X
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার হাওয়াইখলা কল্যাণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আনোয়ার (পিতা: মৃত ইছহাক) ও মো. আজিম (পিতা: হুমায়ুন কবির)। তারা উভয়েই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এসআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement