২০০৬ বিশ্বকাপে অভিষেকের পর থেকে ফুটবলের সবচেয়ে বড় আসরে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২—প্রতিটি বিশ্বকাপেই গোল করেছিলেন তিনি। এবার ২০২৬ বিশ্বকাপেও গোল করে গড়লেন নতুন ইতিহাস।
উজবেকিস্তানের বিপক্ষে জালের দেখা পেয়ে রোনালদো বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি আসরে গোল করার অনন্য কীর্তি গড়েছেন।