Monday | 22 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 22 June 2026 | Epaper
BREAKING: ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা পেলেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা      বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর      বিশ্বকাপ ইতিহাসে মিশরের প্রথম জয়      দেশের প্রতি আমাদের কী কর্তব্য আছে, সেটা ভাবুন: প্রধানমন্ত্রী      কেপ ভার্দের রূপকথার গল্প যেন চলছেই      কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু      মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী      

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ২৭)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) উপজেলার উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজমপুর মধ্যপাড়া এলাকার কাশেম চেয়ারম্যানের বাড়ি থেকে পারভিন বেগম ও শাহানেওয়াজের ছেলে সাবিরুল ইসলাম সিয়াম (১৮)-কে আটক করে আখাউড়া থানা পুলিশ।

জানা গেছে, এ ঘটনায় আখাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মিয়া এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রিফাতুল ইসলাম গত শনিবার আখাউড়া থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ জুন রাত আনুমানিক ৮টার দিকে “Sabirul Islam Siam” নামের একটি ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও অশালীন মন্তব্য পোস্ট করা হয়। অভিযোগকারীরা বিষয়টি জানতে পেরে ফেসবুকে অনুসন্ধান করে পোস্টটির সত্যতা যাচাই করেন এবং এর স্ক্রিনশট সংরক্ষণ করেন। পরে স্থানীয় কয়েকজনের সঙ্গে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন।

অভিযোগকারীদের দাবি, ওই পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির মানহানি হয়েছে।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ-উল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে সিয়ামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

এসআর/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close