ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেশে ৫৯ টিভি, ১,৪৩৬ পত্রিকা ও ৪৭৪ অনলাইন পোর্টাল রয়েছে: তথ্যমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:২৩ পিএম
X
Advertisement

দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫৯টি টেলিভিশন চ্যানেল, ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা এবং ৪৭৪টি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তথ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেলের সংখ্যা ৪টি এবং অনাপত্তি (এনওসি) পাওয়া বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। তবে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ বর্তমানে মোট ৩৯টি টেলিভিশন চ্যানেল সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও জানান, সারাদেশে বর্তমানে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ৪৩৬টি। এর মধ্যে রাজধানী ঢাকা থেকে প্রকাশিত হয় ৫৯৩টি এবং দেশের অন্যান্য জেলা থেকে প্রকাশিত হয় ৮৪৩টি দৈনিক পত্রিকা।

অনলাইন গণমাধ্যম সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি। এর মধ্যে ২৮২টি স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টাল, ১৩১টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং ৬১টি আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল।

এর আগে সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন জানতে চান, দেশে বর্তমানে কতটি বেসরকারি টেলিভিশন চ্যানেল, দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকা রয়েছে। এর জবাবেই তথ্য ও সম্প্রচারমন্ত্রী এসব পরিসংখ্যান তুলে ধরেন।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement