ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মনোহরদীতে টমটমের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৩৯ পিএম
X
Advertisement

নরসিংদীর মনোহরদীতে টমটমের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জোহান সারোয়ার বর্ণ (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত জোহান মনোহরদী উপজেলার পীরপুর গ্রামের বাসিন্দা এবং পীরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ জুন টিফিন বিরতির সময় জোহান সাইকেল নিয়ে বিদ্যালয়ের বাইরে যায়। পরে নিকটবর্তী কমিউনিটি ক্লিনিক মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, ঘটনাটি সম্পর্কে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচএআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement