ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধামরাইয়ে বাসে দুর্বৃত্তদের আগুন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২:১২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকার ধামরাইয়ে গ্যারেজে রাখা পাভেল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার থানা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বাসটির বিভিন্ন অংশ ও মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় চার লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধামরাই পৌরসভার থানা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে একটি গ্যারেজে মেরামতের জন্য বাসটি রাখা হয়েছিল। শুক্রবার ভোররাতে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় তাঁরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের মো. আলামিন খান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তদন্ত শেষে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যাবে।


  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝