ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভারতে পাচারের পথে ৫২ লাখ টাকা উদ্ধার, আটক ১৩
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


রাঙামাটির জুরাছড়িতে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫২ লাখ ২০ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সেগুনবাগান আর্মি ক্যাম্পের আওতাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব টাকা উদ্ধার করা হয়। ৩৭ বীরের ওয়ারেন্ট অফিসার শাহীনুরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের একটি চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তারা ভারত থেকে অবৈধভাবে হলুদসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে এনে বিক্রি করতেন। এ ক্ষেত্রে সরকার নির্ধারিত শুল্ক ও কর পরিশোধ না করে ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।

আটক ১৩ জনের মধ্যে দিলীপ চাকমা (৩১), তপন চাকমা (২১) ও নিলো মনি চাকমা (২৬) টাকা বহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাকি ১০ জন পণ্য বহনে সহযোগিতা করতেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে আটক ব্যক্তিদের জুরাছড়ি থানায় হস্তান্তর করা হয়। টাকা বহনের সঙ্গে জড়িত তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে। অন্যদিকে, পণ্য বহনে সহযোগিতার অভিযোগে আটক ১০ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

উদ্ধার করা অর্থের উৎস, গন্তব্য এবং এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখতে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

 এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝