Sunday | 21 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 21 June 2026 | Epaper
BREAKING: কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু      মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী      অর্থনীতিবিদ আবুল বারকাত কারামুক্ত       টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ      বিশ্বকাপ থেকে তিউনিসিয়াকে বিদায় করলো জাপান      সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ-মুনিরও      প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন আজ      

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু

প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৮:৩৪ পিএম   (ভিজিট : ১৭)

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুইজারল্যান্ডে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের লেক লুসার্নে যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী দেশগুলোর উপস্থিতিতে উচ্চপর্যায়ের কমিটির প্রথম বৈঠক সফলভাবে শুরু হয়েছে।

বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নিচ্ছেন।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, চার দেশের প্রতিনিধিদল বর্তমানে লেক লুসার্নের একটি লাক্সারি রিসোর্টে অবস্থান করে আলোচনায় অংশ নিচ্ছে।

আলোচনা শুরুর পর ইরান হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে আগের অবস্থান বহাল রেখেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে লেবানন পরিস্থিতি বৈঠকের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

প্রাথমিকভাবে আলোচ্যসূচিতে ছিল হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, ইরানের ওপর মার্কিন তেল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করার বিষয়গুলো। তবে পরিস্থিতি বিবেচনায় লেবানন সংকট ও সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ও আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি জে ডি ভ্যান্স।

ইরানি প্রতিনিধিদলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ শীর্ষ অর্থনৈতিক ও নীতিনির্ধারক পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি রয়েছে বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে এই আলোচনায় কোনো স্থায়ী সমঝোতা আসে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close