ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্বকাপ থেকে তিউনিসিয়াকে বিদায় করলো জাপান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১২:৫৩ পিএম
বিশ্বকাপের হাজারতম ম্যাচের শুরু থেকে দাপুটে ছিল এশিয়ান পরাশক্তি জাপান। আয়াসে উয়েদার জোড়া গোলে ৪-০ গোলে জিতে মাঠে ছেড়েছে দলটি। আর এতে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো তিউনিসিয়ার।

রোববার মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে আয়াসে উয়েদার জোড়া গোল ছাড়াও একটি করে গোল করেছেন দাইচি কামাদা ও জুনিয়া ইতো।

ম্যাচের শুরুতে মাত্র ৪ মিনিটেই গোলের দেখা পান এশিয়ান পরাশক্তি জাপান। দাইচি কামাদা খুব কাছ থেকে বাম পায়ের শটে গোল করেন, আর তাকে অ্যাসিস্ট করেন কেইতো নাকামুরা।

প্রথম গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গোল আসে ম্যাচের ৩১ মিনিটে তিউনিসিয়ার ভুলে। আয়াসে উয়েদা দুর্দান্ত এক শটে গোল করেন। বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বল পাঠান নিচের বাঁ কোণে। দ্রুত পাল্টা আক্রমণ থেকে তাকে অ্যাসিস্ট করেন কো ইতাকুরা।

৬৯ মিনিটে গোল করেন জুনিয়া ইতো। তিনি বক্সের ভেতরে দারুণভাবে ঢুকে ডান পায়ের শটে বল পাঠান নিচের ডান কোণে। তাকে সুন্দর একটি থ্রু বল দিয়ে অ্যাসিস্ট করেন আয়াসে উয়েদা।

৮৩ মিনিটে আয়াসে উয়েদা এবার গোল করেন হেডে। বক্সের মাঝখান থেকে মাথা ছুঁইয়ে বল পাঠান নিচের ডান কোণে। দারুণ ক্রস দিয়ে তাকে অ্যাসিস্ট করেন কাইশু সানো।

৪ গোলে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি তিউনিসিয়া। আর জাপান ৪-০ গোলে জিতে টিকিয়ে রেখেছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা। আর পরপর দুই ম্যাচে হেরে বাদ পড়তে হলো তিউনিসিয়ার।

জাপান গ্রুপ পর্বে তাদের পরের ম্যাচ খেলবে আগামী ২৬ জুন সুইডেনের বিপক্ষে। একই দিন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তিউনিসিয়া।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement