ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কলাবাগানে দুর্বৃত্তদের তাণ্ডব, কৃষকের দুই লাখ টাকার ক্ষতি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:০০ পিএম
X
Advertisement

নরসিংদীর মনোহরদীতে গভীর রাতে একটি কলাবাগানের প্রায় দুই শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। 

শুক্রবার (১৯ জুন) গভীর রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হারুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে কৃষক নূর মোহাম্মদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী কৃষক নূর মোহাম্মদ জানান, প্রায় ৬০ শতাংশ জমির ওপর গড়ে তোলা তার কলাবাগানে গভীর রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে অধিকাংশ কলাগাছ কেটে ফেলে। শনিবার সকালে বাগানে গিয়ে তিনি গাছগুলো মাটিতে পড়ে থাকতে দেখেন।

তিনি বলেন, তার বাগানে সাগর ও চাঁপা জাতের কলাগাছ ছিল। পরিকল্পিতভাবে আর্থিক ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি মনে করেন। প্রাথমিক হিসাবে তার প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় মনোহরদী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান নূর মোহাম্মদ।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, “কলাবাগানের গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এইচএআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement